০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬৪ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্যবদ্ধ পথচলার লক্ষ্যে ‘মুকসুদপুর সাংবাদিক ফোরাম’ গঠিত হয়েছে। গত রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় হোটেল লাক্সারি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সাংবাদিক সাহিদ আহমেদ টুটুলকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাসনাত জান মিয়া এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী উপদেষ্টাবৃন্দ।

বক্তারা বলেন, এই ফোরাম গঠনের মূল লক্ষ্য হলো স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ফোরামের সদস্যরা কাজ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন ও সাংবাদিকেরা নতুন কমিটির সাফল্য কামনা করেন। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তী পূর্ণাঙ্গ সভায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। এই নতুন উদ্যোগ মুকসুদপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

মুকসুদপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

Update Time : ০৩:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫